Health Articles

কোমর ব্যথা থেকে পায়ে ঝিনঝিন? ডিস্ক প্রোলাপ্সের লক্ষণ নয়তো!

মেরুদণ্ডের ডিস্ক প্রোলাপ্স বা ডিস্ক হার্নিয়েশন কী, এর প্রধান লক্ষণ, লাল পতাকা বা বিপজ্জনক উপসর্গ এবং চিকিৎসার কার্যকারী ধাপগুলো নিয়ে বিস্তারিত জানুন।

← Back to Articlesকোমর ব্যথা থেকে পায়ে ঝিনঝিন? ডিস্ক প্রোলাপ্সের লক্ষণ নয়তো!
🏷️ Orthopedics🕒 2 min read📅 August 16, 2026

কোমর ব্যথা থেকে পায়ে ঝিনঝিন? ডিস্ক প্রোলাপ্সের লক্ষণ নয়তো!

মেরুদণ্ডের ডিস্ক প্রোলাপ্স বা ডিস্ক হার্নিয়েশন কী, এর প্রধান লক্ষণ, লাল পতাকা বা বিপজ্জনক উপসর্গ এবং চিকিৎসার কার্যকারী ধাপগুলো নিয়ে বিস্তারিত জানুন।

এখানে আমরা দুটি ছবি দেখছি। দুটি ই মেরুদন্ডের অংশবিশেষ। একটিতে কশেরুকা গুলো এবং তাদের মধ্যবর্তী ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্বাভাবিক অবস্থায় আছে। অন্যটিতে মেরুদন্ডের দুটি কশেরুকার মাঝের ইন্টারভার্টিব্রাল ডিস্ক বের হয়ে পেছনে থাকা স্নায়ুর উপর চাপ দিচ্ছে যাকে আমরা ডিস্ক প্রোলাপ্স বলি। আমাদের মেরুদণ্ডের ডিস্কের দুইটা অংশ থাকে— ১. বাহিরের শক্ত রিং (Annulus Fibrosus) এবং ২. ভিতরের নরম জেলির মতো অংশ (Nucleus Pulposus)। যখন বাইরের স্তর দুর্বল হয়ে ফেটে যায়, তখন ভিতরের অংশটা বাইরে বের হয়ে পেছনের স্নায়ুতে চাপ দেয়—ছবিতে যেটা লালচে করে দেখানো আছে। ডিস্ক প্রোলাপ্স এর কারনঃ ১. ভারী বস্তু উত্তোলন ২. ভুল ভঙ্গিতে ভার উত্তোলন ৩. বয়সজনিত ডিস্ক ক্ষয় ৪. ইনফেকশন জনিত ডিস্ক প্রদাহ ৫. আঘাত জনিত ডিস্ক প্রোলাপ্স এর উপসর্গ সমূহঃ কোমরে তীব্র ব্যথা হয় যা এক পায়ে অথবা দুই পায়ে ছড়িয়ে যেতে পারে। এক পা অথবা দুই পায়ে ঝিনঝিন, অবস অবস ভাব হতে পারে। এমনকি পায়ে দুর্বলতা দেখা দিতে পারে। লাল পতাকা বিশিষ্ট উপসর্গঃ ১. পা দুর্বল হওয়া ২. প্রস্রাব পায়খানা বন্ধ হওয়া তাই এ ধরনের উপসর্গ দেখা দিলে অতিস্বত্তর ডাক্তারের শরণাপন্ন হবেন। চিকিৎসাঃ- মূলত চারটি ধাপে চিকিৎসা করা হয় ১. ঔষধের মাধ্যমে ২. ফিজিওথেরাপি ৩. ইঞ্জেকশন ৪. অপারেশন চার ধরনের চিকিৎসা পদ্ধতি থাকলেও শতকরা ৯০ ভাগ রোগী ওষুধের মাধ্যমে ভালো হয়। তাই প্রোলাপ্সের উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন, দ্রুত চিকিৎসা নিন এবং ধৈর্য ধারণ করুন।

Share this Article

এই তথ্যটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন।

Related Articles

Read more helpful articles related to this topic.

হাঁটুর ব্যথা কেন হয়? কারণ, লক্ষণ ও চিকিৎসা

হাঁটুর ব্যথা সব বয়সের মানুষের মধ্যেই দেখা যায়। এর কারণ, লক্ষণ এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে সহজ ভাষায় জানুন।

Read Article →

কোমরের ব্যথা: কখন চিন্তার বিষয়?

সব কোমরের ব্যথা একই ধরনের নয়। কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

Read Article →

হাড় ভাঙার পর কতদিন বিশ্রাম প্রয়োজন?

হাড় ভাঙার পরে রোগভেদে বিশ্রাম ও পুনর্বাসনের সময় ভিন্ন হতে পারে। সঠিক চিকিৎসা দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

Read Article →

আপনার চিকিৎসা শুরু হোক সঠিক পরামর্শ দিয়ে

সঠিক চিকিৎসার জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার জন্য উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা শুরু করুন।

Dr. KHAZA AHAMED RUSSEL

Dr. KHAZA AHAMED RUSSEL

MBBS, D-Ortho

Orthopadic & Trauma Surgeon

⭐22+ Years Experience